আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর ৷৷ বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে স্যন্দন পত্রিকা’র উদ্যোগে প্রতিবছরের মত এবারেও সার্বজনীন পূজা কমিটি গুলির আয়োজনের উপর উৎসাহবর্ধক ‘স্যন্দন শারদ সন্মান’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ৫টি মূল পুরস্কারের সাথে মোট ২৩টি পুরস্কার প্রদান করা হবে। এতে ‘সেরার সেরা’ পুরস্কারটি এবারেও মূল আকর্ষণ হিসাবে থাকবে। এছাড়া সেরা প্রতিমা, সেরা মন্ডপ। সেরা আলোকসজ্জা, সল্প বাজেটের সেরা পূজা’র পুরস্কারগুলি থাকবে। পূজোর দিনে মোবাইল ফোনে যারা ফটো তুলে পাঠাবেন, সেই ফটোর উপরেও থাকবে পুরস্কার। এর উদ্যোগে যে সব ক্লাব যুক্ত হবেন তারা শকুন্তলা রোডস্থিত ‘স্যন্দন ভবন’ অফিস থেকে ফর্ম সংগ্রহ করে এখানেই এন্ট্রি পাঠাতে হবে। এবারেও সপ্তমী দিনেই ফলাফল ঘোষনা করা হবে।এদিকে পূজোর শেষে আগামী ১৫ই অক্টোবর, রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভননের ১নং হলে পুরস্কার বিতরন করা হবে। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়া সন্মেলনীতে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার দুই প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুদীপ্ত ও রূপক জুটি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে সংস্থার পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়।
