সাংবাদিক হত্যার প্রতিবাদে শোকসভা অনুষ্ঠিত, দাবি সি বি আই তদন্ত

mediaআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকান্ডের প্রতিবাদে সোমবার আগরতলায় এক সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে এই শোকসভা অনুষ্ঠিত হয়। ফোরাম ফর প্রোটাকশন অব জার্নালিস্টস আয়োজিত এই শোকসভায় রাজ্যের শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, চিকিৎসক, সমাজসেবী, বুদ্ধিজীবী, বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও সংবাদকর্মী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শোক সভায় রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং তরুন সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত সকল বক্তারাই রাজ্য সরকারের কাছে সি বি আই তদন্তের দাবি জানায়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*