প্রয়াত প্রিয়ঙ্কা রিয়াং ও সুপ্রিয়া মগের বাড়ীতে মহিলা কমিশনের প্রতিনিধিরদল

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ নভেম্বর ৷৷ প্রিয়ঙ্কা রিয়াং ও সুপ্রিয়া মগের বাড়ীতে গিয়ে ঘুরে আসল জাতীয় মহিলা কমিশনের এক বিশেষ প্রতিনিধির দল। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বিরচন্দ্র মনুর তাকমার বাসিন্দা প্রিয়ঙ্কা রিয়াং গত সপ্তমি পূজোর দিন রাতে পূজা দেখতে গিয়ে আর ঘরে ফিরেনি। পরের দিন ওর মৃতদেহ বাড়ীতে আনা হয়। অপরদিকে গত ১৩ই অক্টোবর কোয়াইফাং এর বাসিন্দা বাইখোড়া প্রয়াস কোচিং সেন্টারের কর্মরত ছাত্রী সুপ্রিয়া মগ এর মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে জাতীয় মহিলা কমিশনের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুই বাড়ীতে গিয়ে ঘুরে আসে। মঙ্গলবার দুই বাড়ীর লোকজনদের সঙ্গে কথা বলতে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য সুসমা সাহ ও ত্রিপুরা মহিলা কমিশনার অপর্না দে। এই দুইটি মৃত্যুর ঘটনার পিছনে গভীর রহস্য রয়েছে বলে মনে করছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য। তিনি জানান, এই মৃত্যুর সঠিক রহস্য উৎঘাটনে ত্রিপুরা পুলিশ সঠিক পদক্ষেপ নিচ্ছেনা। তিনি কোয়াইফাং এর সুপ্রিয়া মগের মৃত্যুর পর স্থানীয় বিধায়ক নিজে দারিয়ে থেকে মৃতার দেহ দাহ করার ঘটনাকে তিব্র নিন্দা জানান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*