জাতীয় ডেস্ক ৷৷ এক দিনে ৯৬৯ টি বিমানের উড্ডয়ন ও অবতরনের ব্যবস্থা করে দিয়ে রেকর্ড গড়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। একটি মাত্র রানওয়ে আছে এমন যেকোনো বিমান বন্দরের চেয়ে উড্ডয়ন- অবতরণের এই সংখ্যা অনেক বেশি। লন্ডন, নিউ ইয়র্ক ও দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে একাধিক রানওয়ে ব্যবহার করা হয়। মুম্বাইয়ের ওই এয়ারপোর্টে দুটি রানওয়ে থাকলেও সেগুলো একটির ওপর দিয়ে আরেকটি আড়াআড়িভাবে চলে গেছে। একারনে সেখানে একবারে একটির বেশি বিমান অবতরণ করতে পারে না। এর আগে এক দিনে ৯৩৫ টি বিমানের উড্ডয়ন-অবতরণের ব্যবস্থা করে দিয়ে রেকর্ড গড়েছিল মুম্বাইয়ের ওই এয়ারপোর্ট। গত শুক্রবার তারা নিজেদের রেকর্ড নিজেরাই অতিক্রম করে। প্লেনের টিকেটের দাম কম হওয়া এবং ভারতের নাগরিকদের আয় বৃদ্ধি পাওয়ায় দেশটির বিমান খাত নতুনভাবে বৃদ্ধি পাচ্ছে। চীন ও আমেরিকার পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিমান পরিবহনের বাজার রয়েছে ভারতে। দেশটির বিমান পরিবহন খাত আরও বড় করার সুযোগও রয়েছে। সস্তায় প্লেনে যাতায়াতের ব্যবস্থা করে দেয়ার জন্য বিখ্যাত স্পাইস জেট জানিয়েছে ভারতের ১৩০ কোটি নাগরিকের ৯৭% কখনই প্লেনে চড়েনি। মুম্বাইয়ের এয়ারপোর্ট প্রতিদিন ৯০০ টির বেশি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়েছে খুব শীঘ্রই ওই বিমান বন্দরে দিনে ১ হাজার ফ্লাইট উড়বে ও নামবে।১ দিনে ৯৬৯ ফ্লাইট সামলে রেকর্ড গড়ল মুম্বাইয়ের ছত্রপতি বিমানবন্দর
জাতীয় ডেস্ক ৷৷ এক দিনে ৯৬৯ টি বিমানের উড্ডয়ন ও অবতরনের ব্যবস্থা করে দিয়ে রেকর্ড গড়েছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি এয়ারপোর্ট। একটি মাত্র রানওয়ে আছে এমন যেকোনো বিমান বন্দরের চেয়ে উড্ডয়ন- অবতরণের এই সংখ্যা অনেক বেশি। লন্ডন, নিউ ইয়র্ক ও দুবাইয়ের মতো গুরুত্বপূর্ণ এয়ারপোর্টে একাধিক রানওয়ে ব্যবহার করা হয়। মুম্বাইয়ের ওই এয়ারপোর্টে দুটি রানওয়ে থাকলেও সেগুলো একটির ওপর দিয়ে আরেকটি আড়াআড়িভাবে চলে গেছে। একারনে সেখানে একবারে একটির বেশি বিমান অবতরণ করতে পারে না। এর আগে এক দিনে ৯৩৫ টি বিমানের উড্ডয়ন-অবতরণের ব্যবস্থা করে দিয়ে রেকর্ড গড়েছিল মুম্বাইয়ের ওই এয়ারপোর্ট। গত শুক্রবার তারা নিজেদের রেকর্ড নিজেরাই অতিক্রম করে। প্লেনের টিকেটের দাম কম হওয়া এবং ভারতের নাগরিকদের আয় বৃদ্ধি পাওয়ায় দেশটির বিমান খাত নতুনভাবে বৃদ্ধি পাচ্ছে। চীন ও আমেরিকার পর পৃথিবীর তৃতীয় বৃহত্তম বিমান পরিবহনের বাজার রয়েছে ভারতে। দেশটির বিমান পরিবহন খাত আরও বড় করার সুযোগও রয়েছে। সস্তায় প্লেনে যাতায়াতের ব্যবস্থা করে দেয়ার জন্য বিখ্যাত স্পাইস জেট জানিয়েছে ভারতের ১৩০ কোটি নাগরিকের ৯৭% কখনই প্লেনে চড়েনি। মুম্বাইয়ের এয়ারপোর্ট প্রতিদিন ৯০০ টির বেশি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন। ওই প্রতিবেদনে বলা হয়েছে খুব শীঘ্রই ওই বিমান বন্দরে দিনে ১ হাজার ফ্লাইট উড়বে ও নামবে।