আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর ৷৷ রাজ্য মন্ত্রীসভার বৈঠকে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে এক কালীন ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রীসভার বৈঠক শেষে মহাকরণে সাংবাদিকদের এই সংবাদ জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা।তথ্যমন্ত্রী জানান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য কৃষি দপ্তরে একটি এগ্রি-অ্যাসিস্ট্যান্ট ও একটি গ্রুপ-ডি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রীসভার বৈঠকে।
