আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর ৷৷ ২০১৮ দরজায় কড়া নাড়ছে। গোটা বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। রাজ্যে ৮ম বামফ্রন্ট সরকার গঠন করে রাজ্য সহ সারা ভারতবর্ষের সংগ্রামী মানুষদের নতুন বছরের উপহার হিসেবে তুলে দিন। রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বামফ্রন্টের জন-সমাবেশে এ কথা বলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। সমাবেশে মূখ্যমন্ত্রী বলেন, শান্তি ছাড়া রাজ্যের উন্ননয়ন সম্ভব নয়। শান্তি এবং উন্নয়ন অঙ্গাঙ্গী ভাবে জড়িত। একটা সময় রাজ্যে শান্তি, সম্প্রতি সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছিল। কারা করেছিল সেটা আপনারা জানেন। আখন আবার রাজ্যের সেই শান্তি সম্প্রতি নষ্ট করার প্রচেষ্টা চলছে। মূখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শান্তি, সম্প্রতি ও উন্নয়নের স্বার্থে আরো বেশী ভোটে, আরো বেশী আসনে, ৮ম বামফ্রন্ট সরকার গঠন করতে হবে।
বামফ্রন্টের এই নির্বাচনী জন-সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি পি আই (এম)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির নেতা ডি রাজা, ফরোয়ার্ড ব্লকের নেতা নরেন্দ্র চাটার্জি, আর এস পি দলের নেতা মনোজ ভট্টাচার্য, মন্ত্রী অঘোর দেববর্মা, সি পি আই (এম)-র রাজ্য সম্পাদক বিজন ধর, সি পি আই (এম) কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস প্রমুখ। বামফ্রন্টের এই জন-সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে বেশ কিছুদিন ধরেই রাজ্যে ব্যাপক প্রচার করা হয়েছে। গোটা শহরকে লাল পতাকায় সাজিয়ে তোলা হয়েছিল।
