আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ শুক্রবার বিকেল ৪টায় শেষ হয়েছে ২০১৮ বিধানসভা নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের সরব প্রচার। শেষ সময়ে প্রচারে ঝড় তুলতে রাজ্যে উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক দলের প্রচারকরা। এদিন সি পি আই (এম), বিজেপি এবং কংগ্রেস দলের তরফে রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছিল মিছিল মিটিং এবং সমাবেশ।নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে বিজেপি সাংসদ রুপা গাঙ্গুলি এবং বিজেপি ত্রিপুরা প্রভারী সুনিল দেওধর দসদা কাঞ্চনপুরে সভা করেন। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব তার নির্বাচনী কেন্দ্রে রোড শো- তে অংশ গ্রহণ করেন।
অন্যদিকে কংগ্রেস দলের তরফে এদিন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কৈলাসহরে সরব প্রচারে অংশ গ্রহণ করেন।
এদিকে শাসক দল বামেদের তরফে প্রচারে অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। শুক্রবার বিকেল ৪টা নাগাদ শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সরব নির্বাচনী প্রচার।
