আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ ১৮ই ফেব্রুয়ারী ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ১৬ ফেব্রুয়ারী বিকেল ৪টায় শেষ হয়েছে সবকটি রাজনৈতিক দলের সরব প্রচার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে রাজ্য পুলিশ প্রশাসন। ভারত-বাংলা সীমান্তেও নিরাপওা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে বি এস এফের টহলদারি। শুক্রবার পুলিশ রাজ্য দফতরে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি বলেন, প্রয়োজনে অধিক বি এস এফ মোতায়নের আপিল করা হয়েছে বি এস এফ-র ডিজি-র কাছে। তিনি বলেন, রাজ্যে বহিরাগতদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। নজর রাখা হচ্ছে রাজ্যের সবকটি হোটেল ও বিয়ে বাড়িতে। পুলিশ এবং টি এস আর যাতে নিরপেক্ষ ভাবে তাদের দায়িত্ব পালন করে সেই দিকেও যথেষ্ট নজরদারি রয়েছে বলে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা।গোটা রাজ্যে কঠোর নিরাপওা, বাড়ানো হয়েছে বি এস এফের টহলদারি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী ৷৷ ১৮ই ফেব্রুয়ারী ত্রিপুরা বিধানসভা নির্বাচন। ১৬ ফেব্রুয়ারী বিকেল ৪টায় শেষ হয়েছে সবকটি রাজনৈতিক দলের সরব প্রচার। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে রাজ্য পুলিশ প্রশাসন। ভারত-বাংলা সীমান্তেও নিরাপওা বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে বি এস এফের টহলদারি। শুক্রবার পুলিশ রাজ্য দফতরে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে একথা জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা। তিনি বলেন, প্রয়োজনে অধিক বি এস এফ মোতায়নের আপিল করা হয়েছে বি এস এফ-র ডিজি-র কাছে। তিনি বলেন, রাজ্যে বহিরাগতদের আনাগোনা নিষিদ্ধ করা হয়েছে। নজর রাখা হচ্ছে রাজ্যের সবকটি হোটেল ও বিয়ে বাড়িতে। পুলিশ এবং টি এস আর যাতে নিরপেক্ষ ভাবে তাদের দায়িত্ব পালন করে সেই দিকেও যথেষ্ট নজরদারি রয়েছে বলে জানান রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা।