রবিবার সকাল ৭টা থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ প্রক্রিয়া, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩১৭৪

armyআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী ৷৷ ২০১৮ ত্রিপুরা বিধানসভা নির্বাচন হচ্ছে আধাসামরিক বাহিনীর তত্বাবধানে। ৩০ হাজারের উপর আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে লাগানো হয়েছে সিসি ক্যামেরা। ভোট অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে রাজ্য পুলিসের মহানির্দেশক এ কে শুক্লা। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছুলেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিসের ডিজি আর কে পচনন্দা। তাকে আধাসামরিক বাহিনীর পর্যবেক্ষক করে শুক্রবার রাতে রাজ্যে পাঠানো হয়েছে। রাজ্যে এসেই তিনি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরণী কান্তির সাথে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, নির্বাচনে কোন ধরনের অনিয়ম ও কারচুপির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গোটা রাজ্যে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সীমান্ত সিল করে দেওয়া হয়েছে।
রাজ্যে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩১৭৪। প্রতিটিতেই লাগানো হয়েছে ভি ভি প্যাট। রবিবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ প্রক্রিয়া। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে সরব প্রচার শেষ হতেই রাজ্যের বিভিন্ন স্থানে হিংসাত্মক ঘটনার খবর পাওয়া গেছে। বিজেপির অভিযোগ তাদের চারজন প্রার্থী আক্রান্ত হয়েছেন। যদিও সিপিএম এই অভিযোগ অস্বীকার করেছেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*