কড়া নিরাপত্তায় সংশ্লিষ্ট বুথকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা মহিলা ভোটকর্মীদের

mvk vkআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এদিন চড়িলাম বিধানসভা কেন্দ্র ছারা রাজ্যের ৬০টি আসনের মধ্যে ৫৯টি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। শনিবার রাজধানী আগরতলা উমাকান্ত একাডেমী প্রাঙ্গন থেকে ভোট কর্মীরদের নিজ নিজ ভোট কেন্দ্রে যাওয়ার ব্যস্ততার ছবি লক্ষ্য করা গেছে। শনিবার সকাল থেকেই ভোটকর্মীরা ইলেক্টনিক ভোটিং মেশিন (EVM) সহ ভোটগ্রহণের জন্য অন্যান্য সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট বুথকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেন। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়। রাজ্যের নির্বাচনে এই প্রথম সংযুক্ত হচ্ছে VV PAT। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার জন্য এই নতুন সংযোজন। উল্লেখ্য, এই নির্বাচনে ৪৭টি বুথ কেন্দ্র থাকছে সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত। মুখ্যনির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত জানান ঐ কেন্দ্রগুলিতে মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষেত্রেও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*