আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ৷৷ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের দিন সকাল থেকেই ভোটদানের হার ছিল বেশি। ভোট গ্রহন পর্ব শুরু হতেই অধিকাংশ বুথের ই ভি এম মেশিন বিকল হয়ে পড়ে। কয়েকটি বুথে ভোট গ্রহন প্রক্রিয়া শুরু হয় নির্ধারিত সময়ের দু-তিন ঘন্টা পরে। ৪৭টি বুথে ইলেক্টনিক ভোটিং মেশিন (EVM) বিভ্রাটের খবর মিলেছে। টাউন বড়দোয়ালী, বাধারঘাট, রাজনগর, বামুটিয়া, অম্পিনগর সহ বিভিন্ন কেন্দ্রে ই ভি এম বিকল হওয়াই বিলম্ব হয় ভোটদান প্রক্রিয়া। নির্বাচন কমিশন জানিয়েছে, ১২টি ব্যালট বদলে দেওয়া হয়েছে। কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সত্যতা ছিল না। ভোটদান বিলম্ব হওয়ায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বাড়িও ফিরে যান কিছু ভোটার। ইলেক্টনিক ভোটিং মেশিন (EVM) বিভ্রাটে ক্ষোভ দেখা দিয়েছে ভোটারদের মধ্যে।