গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী ৷৷ ভারত-বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশী চোরের অনুপ্রবেশে ফের উপদ্রব শুরু খোয়াই শহর ও শহরতলীতে। বুধবার দুপুরে খোয়াই থানাধীন চরগণকী এলাকার বাসিন্দা সুজিত দাশগুপ্তের বাড়িতে এক দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত করল বাংলাদেশী চোর। ধৃত চোর নিজেই জানান সে এবং তার সাথীরা বাংলাদেশ থেকে এসেছে। জানা যায়, গৃহকর্তা সুজিত দাশগুপ্ত অন্যান্য দিনের মতো ব্যবসার কাজে এবং তার স্ত্রী মেয়েকে স্কুল থেকে আনতে চলে যায়। নির্জনতার সুযোগে চোরের দল সুজিত দাশগুপ্তের বাড়িতে হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। পাড়া প্রতিবেশীদের নজরে আসার পর হৃদয় মিঞা নামে এক বাংলাদেশী চোরকে আটক করে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। আইন হাতে নিয়েই ধৃত চোরকে গাছের সাথে বেঁধে রাখে এলাকাবাসী। তারপর হৃদয় মিঞাকে খোয়াই ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।চুরি করতে গিয়ে ধরা পরলো বাংলাদেশী চোর
গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী ৷৷ ভারত-বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশী চোরের অনুপ্রবেশে ফের উপদ্রব শুরু খোয়াই শহর ও শহরতলীতে। বুধবার দুপুরে খোয়াই থানাধীন চরগণকী এলাকার বাসিন্দা সুজিত দাশগুপ্তের বাড়িতে এক দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত করল বাংলাদেশী চোর। ধৃত চোর নিজেই জানান সে এবং তার সাথীরা বাংলাদেশ থেকে এসেছে। জানা যায়, গৃহকর্তা সুজিত দাশগুপ্ত অন্যান্য দিনের মতো ব্যবসার কাজে এবং তার স্ত্রী মেয়েকে স্কুল থেকে আনতে চলে যায়। নির্জনতার সুযোগে চোরের দল সুজিত দাশগুপ্তের বাড়িতে হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। পাড়া প্রতিবেশীদের নজরে আসার পর হৃদয় মিঞা নামে এক বাংলাদেশী চোরকে আটক করে উত্তম মধ্যম দেয় এলাকাবাসী। আইন হাতে নিয়েই ধৃত চোরকে গাছের সাথে বেঁধে রাখে এলাকাবাসী। তারপর হৃদয় মিঞাকে খোয়াই ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।