দায়িত্ব গ্রহণ করে চেম্বারে বসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

CMআপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷ মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার শপথগ্রহণের পর শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে মুখ্যমন্ত্রী মহাকরণে পৌঁছন। মহাকরণে নিজের চেম্বারে কিছুক্ষণ বসে তিনি তার দপ্তরের চার্জ নেন মুখ্যমন্ত্রী। এদিন মহাকরণে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানান বিজেপি কেন্দ্রীয় নেতা অজয় জাম্বোয়াল, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর প্রমুখ। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আধিকারিক সহ অন্যান্য কর্মচারীরা, মহাকরণের অন্যান্য কর্মচারীরা প্রমুখ। এদিন দুপুর ১২টায় ক্যাবিনেট বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*