আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘুরে দেখলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সকালে রাজধানীর মার্ক্স-এঙ্গেলস সরণীর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের কাজকর্ম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নীতি দেব সহ অন্যান্য কর্মকর্তারা। বাড়িটি ঘুরে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রী দেব সাংবাদিকদের বলেন, বাড়িটির সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ শেষ হলেই আসার বিষয়ে চিন্তাধারা করা হবে।মূখ্যমন্ত্রীর সরকারি আবাস ঘুরে দেখলেন স্বস্ত্রীক নতুন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ ৷৷ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘুরে দেখলেন নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার সকালে রাজধানীর মার্ক্স-এঙ্গেলস সরণীর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের কাজকর্ম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নীতি দেব সহ অন্যান্য কর্মকর্তারা। বাড়িটি ঘুরে বেরিয়ে আসার সময় মুখ্যমন্ত্রী দেব সাংবাদিকদের বলেন, বাড়িটির সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজ শেষ হলেই আসার বিষয়ে চিন্তাধারা করা হবে।