আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ৷৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত খগেন্দ্র জমাতিয়ার ত্রিশাবাড়িস্থিত বাসভবনে গেলেন রাজ্যের নবনির্বাচিত মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে প্রয়াত খগেন্দ্র জমাতিয়ার পরিবার পরিজনদের সাথে কথা বলেন তিনি। মূখ্যমন্ত্রী প্রয়াত মন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোক স্বন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। মূখ্যমন্ত্রীর সাথে সেখানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া থেকে নির্বাচিত বিধায়ক কল্যাণী রায় এবং কৃষ্ণপুর থেকে নির্বাচিত বিধায়ক ডাঃ অতুল দেববর্মা।মূখ্যমন্ত্রী এরপর তেলিয়ামুড়ার মোহরপাড়ার বিশিষ্ট সমাজসেবী বিক্রম বাহাদুর জমাতিয়ার সাথেও সাক্ষাৎ করেন।
