আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিজেপি’র ৩৯তম প্রতিষ্ঠা দিবস। ৬ই এপ্রিল ১৯৮০ সালে আজকেরই দিনে রাষ্ট্রবাদ ও অখণ্ড মানবতাবাদের আদর্শকে সামনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। বিজেপির রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে দলীয় নেতৃত্বদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় জাম্বোয়াল, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ দলীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কল্যানে বি জে পি কাজ করে দেশেকে নতুন দিশা দেখাচ্ছে। এই পার্টি মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। রাজ্যের সবকটি মন্ডলেও এই দিনটি পালন করা হয়।বিজেপি’র ৩৯তম প্রতিষ্ঠা দিবস পালিত রাজ্যে
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ এপ্রিল ৷৷ গোটা দেশের সাথে তাল মিলিয়ে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিজেপি’র ৩৯তম প্রতিষ্ঠা দিবস। ৬ই এপ্রিল ১৯৮০ সালে আজকেরই দিনে রাষ্ট্রবাদ ও অখণ্ড মানবতাবাদের আদর্শকে সামনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হয়। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে। বিজেপির রাজ্য দপ্তরে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে দলীয় নেতৃত্বদের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় জাম্বোয়াল, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ দলীয় নেতৃত্বরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের কল্যানে বি জে পি কাজ করে দেশেকে নতুন দিশা দেখাচ্ছে। এই পার্টি মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। রাজ্যের সবকটি মন্ডলেও এই দিনটি পালন করা হয়।