স্কুল অব সায়েন্সের ৩০তম প্রতিষ্ঠা দিবস পালিত টাউন হলে

SOSআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ বিশ্বায়নের যুগে শিক্ষা জগতে শুরু হয়েছে প্রতিযোগীতার দৌড়। মস্তিষ্ক আর মেধার প্রক্ষেপনে প্রতিযোগীতা মূলক শিক্ষার জগতে যুগোপযোগী প্রজন্ম তৈরীতে নিরন্তর প্রয়াসে সফল এক প্রতিষ্ঠান শ্যামলী বাজারস্থিত ‘স্কুল অব সায়েন্স’। সাফল্যের পরিসংখ্যান বৃদ্ধি হচ্ছে দিন দিন। সততায় নিষ্ঠায় শিক্ষাদানের সঙ্গে যুক্ত এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ৩০তম বর্ষে পদার্পণ করল। রবিবার আগরতলা টাউন হলে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে্র মধ্যদিয়ে স্কুল অব সায়েন্সের ৩০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল তথাগত রায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ অরুণোদয় সাহা, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার, শানিত দেব রায়, শেখর ভট্টাচার্য, স্কুল অব সায়েন্সের কর্ণধার অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে স্কুল অব সায়েন্স থেকে ২০১৫থেকে ২০১৭ সাল পর্যন্ত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*