বিজেপি’র রাজ্য কমিটির কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত

BJPআপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল ৷৷ বিজেপি’র রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। রাজ্যে বিজেপি – আই পি এফ টি জোট সরকার গঠন করার পর রবিবার প্রথমবারের মতো বিজেপি’র রাজ্য কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে শহিদ ভগৎ সিং যুব আবাসে বিজেপি’র রাজ্য কার্যনির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সরকার ও দলের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখা, দলীয় কার্যকর্তাদের আরো দায়িত্ব নিয়ে কাজ করা, লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি সহ দলীয় সংগঠনকে মজবুত করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, বিজেপি’র মন্ত্রী, বিধায়কগণ সহ বিজেপি রাজ্য কমিটির সদস্যগণ, জেলা সভাপতি, সম্পাদক এবং দলের বিভিন্ন মোর্চার সভাপতিগণ। এছাড়াও বৈঠকে যোগ দিতে উপস্থিত ছিলেন বিজেপি’র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব, উত্তর পূর্বাঞ্চলের সাধারণ সম্পাদক অজয় জাম্বল, বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর, আসামের বিজেপি প্রভারী ফনীন্দ্র নাথ শর্মা প্রমুখ।
বিজেপি’র রাজ্য কার্যনির্বাহী বৈঠক ছাড়াও এদিন রাজ্য অতিথিশালায় ত্রিপুরা প্রদেশ বিজেপি’র কোর কমিটির বৈঠক অনুশঠিত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*