জাতীয় ডেস্ক ৷৷ ৫ বছর পর ফের কর্নাটক বিজেপি। কর্ণাটকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। কিন্তু এই রাজ্যে ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রাপ্ত ভোটের হারে বিজেপি’র চেয়ে এগিয়ে কংগ্রেস। কর্ণাটকে বিজেপি পেয়েছে ১০৪টি আসন, কংগ্রেস পেয়েছে ৭৮টি আসন, জে ডি এস পেয়েছে ৩৮টি আসন এবং অন্যান্য ২টি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বিজেপির থেকে প্রায় ১.৫ লক্ষ ভোট বেশি পেলেও আসনপ্রাপ্তির নিরিখে অনেক পিছিয়ে হাত কংগ্রেস। এখনো পর্যন্ত গণনা অনুসারে কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোট ৩৮ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। সেখানে ৩৬.৭ শতাংশ ভোট গিয়েছে বিজেপি’র ঝুলিতে। জে ডি এস পেয়েছে ১৭.৭ শতাংশ। অর্থাত বিজেপি’র থেকে ১.৩ শতাংশ বেশি ভোট পেয়েছে কংগ্রেস।কর্ণাটকে বিজেপি’র জয়, বেশি ভোট পেয়েও ভরাডুবি কংগ্রেসের
জাতীয় ডেস্ক ৷৷ ৫ বছর পর ফের কর্নাটক বিজেপি। কর্ণাটকে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। কিন্তু এই রাজ্যে ফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, প্রাপ্ত ভোটের হারে বিজেপি’র চেয়ে এগিয়ে কংগ্রেস। কর্ণাটকে বিজেপি পেয়েছে ১০৪টি আসন, কংগ্রেস পেয়েছে ৭৮টি আসন, জে ডি এস পেয়েছে ৩৮টি আসন এবং অন্যান্য ২টি। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, বিজেপির থেকে প্রায় ১.৫ লক্ষ ভোট বেশি পেলেও আসনপ্রাপ্তির নিরিখে অনেক পিছিয়ে হাত কংগ্রেস। এখনো পর্যন্ত গণনা অনুসারে কর্ণাটক বিধানসভা নির্বাচনে মোট ৩৮ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস। সেখানে ৩৬.৭ শতাংশ ভোট গিয়েছে বিজেপি’র ঝুলিতে। জে ডি এস পেয়েছে ১৭.৭ শতাংশ। অর্থাত বিজেপি’র থেকে ১.৩ শতাংশ বেশি ভোট পেয়েছে কংগ্রেস।