দুই জায়গায় পৃথক ভাবে জাতীয় সড়ক অবরোধ আই পি এফ টি’র

ipft ipft.jpg1বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ মে ৷৷ বি এস সি চেয়ারম্যন নিয়োগ এর দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো আই পি এফ টি সমর্থীত কর্মীরা। মঙ্গলবার সকাল ৬ টা ৩০ মিনিট থেকে একই দিনে দুই জায়গায় পৃথক ভাবে একই জাতীয় সড়ক অবরোধ করলো আই ফি এফ টি কর্মী সমর্থকরা। ৩৮-জোলাইবাড়ী কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী অংকীয় মগ চৌধুরীকে জোলাইবাড়ী ব্লকের বি এস সির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়। এই নিযুক্তিকে মেনে নিতে পারছেনা আই পি এফ টি কর্মীরা। তাদের দাবি এই ব্লকে তাদের মনোনিত পছন্দের লোককে চেয়ারম্যান হিসাবে নিযুক্তি করা হোক। এরই প্রতিবাদে তারা সকলে জোলাইবাড়ীর সাঁচীরাম বাড়ী বাজার এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন। অপরদিকে সাব্রুম মহকুমার অন্তর্গত সাতচাঁদ ব্লকে তাদের পছন্দের লোককে বি এস সি এর চেয়ারম্যান হিসাবে নিযুক্তি করার জন্য সাব্রুম মহকুমার অন্তর্গত শাখ বাড়ী এলাকায় আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করেন। আই পি এফ টি কর্মীদের মূল দাবী ত্রিপুরা রাজ্যে ৪১টি ব্লকে বি এস সি চেয়ারম্যান হিসাবে আই পি এফ টি কর্মীদের নিয়োগ করতে হবে। এই পথ অবরোধের খবর শুনে ঘটনা স্থলে পৌঁছান দক্ষিন জেলার পুলিশ সুপার জলসিং মীনা, শান্তির বাজার মহকুমা শাসক অনিমেষ দের্বমা, শান্তির বাজার পুলিশের এস ডি পি ও নির্দেশ দেব, জোলাইবাড়ী ব্লকের বিডিও সুভাষ দত্ত, ডি সি এম রুদ্র দ্বীপ নাথ ও অন্যান্য আধিকারীকরা। দীর্ঘ ৫ ঘন্টা অবরোধের পর আরক্ষা দপ্তরের কর্মীদের উদ্দ্যোগে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*