আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷৷ দুর্বৃত্তদের আক্রমনে আহত হয় বাম সমর্থিত ছাত্র সংগঠন এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়। সোমবার সন্ধ্যায় যোগেন্দ্রনগর এলাকায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে এ হামলা চালায় বলে অভিযোগ। নীলাঞ্জনা বলেন, বিজেপি’র মহিলা মোর্চার সদস্যরা তার বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা করে। এতে তার বৃদ্ধ মা, বোন ও তিনি আহত হয়েছেন। বর্তমানে এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায় আগরতলাস্থিত আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বাম সমর্থিত যুব সংগঠন DYFI সর্ব ভারতীয় সম্পাদক অভয় মুখার্জী, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, এস এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব সহ সংগঠনের রাজ্য নেতৃত্বরা হাসপাতালে নীলাঞ্জনাকে দেখতে যান। এই ঘটনায় থানায় মামলা করবে বলে জানান নীলাঞ্জনা।এস এফ আই সভানেত্রীর ওপর হামলা, হাসপাতালে নেতৃত্বরা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷৷ দুর্বৃত্তদের আক্রমনে আহত হয় বাম সমর্থিত ছাত্র সংগঠন এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায়। সোমবার সন্ধ্যায় যোগেন্দ্রনগর এলাকায় একদল দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকে এ হামলা চালায় বলে অভিযোগ। নীলাঞ্জনা বলেন, বিজেপি’র মহিলা মোর্চার সদস্যরা তার বাড়িতে ঢুকে অতর্কিতভাবে হামলা করে। এতে তার বৃদ্ধ মা, বোন ও তিনি আহত হয়েছেন। বর্তমানে এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সভানেত্রী নীলাঞ্জনা রায় আগরতলাস্থিত আই জি এম হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বাম সমর্থিত যুব সংগঠন DYFI সর্ব ভারতীয় সম্পাদক অভয় মুখার্জী, DYFI রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, এস এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব সহ সংগঠনের রাজ্য নেতৃত্বরা হাসপাতালে নীলাঞ্জনাকে দেখতে যান। এই ঘটনায় থানায় মামলা করবে বলে জানান নীলাঞ্জনা।