৮ই জুন উচ্চমাধ্যমিক কলা ও বাণিজ্য বিভাগের ফলাফল

tbseআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৮ সালের উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং ফাজিল থিওলজি ও গাজিল আর্টস পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী ৮ই জুন, ২০১৮ (শুক্রবার)। এদিন সকাল ৯টা ৩০ মিনিটে পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সন্মেলনের মাধ্যমে উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং ফাজিল থিওলজি ও গাজিল আর্টস পরীক্ষার ফলাফল প্রকাশ করবে বলে পর্ষদের উপ-সচিব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর নিন্মলিখিত সার্ভিস থেকে প্রভিশন্যাল ফলাফল জানতে পারবে।
ওয়েবসাইট : www.tbse.in, www.tripura.nic.in, www.tripuraresults.nic.in, www.tripurainfo.com, www.tripurachronicle.in, www.exametc.com, www.indiaResults.com, www.jagaranjosh.com, www.examresults.net, www.innovaindia.com ।
Call Centre: 238-0566, 241-3946/0048/0049/0053/0173/0174/0176.
SMS সার্ভিসঃ উচ্চমাধ্যমিক বাণিজ্য ও কলা বিভাগের এবং ফাজিল থিওলজি ও গাজিল আর্টস পরীক্ষার ফলাফল জানতে মোবাইল থেকে টাইপ করুন TBSE12 এরপর Space দিয়ে Roll No টাইপ করে পাঠাতে হবে ৫৪২৪২ নম্বরে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*