আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ৷৷ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মূখ্যমন্ত্রী এবং মন্ত্রীসভা শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছে। গত বুধবার সচিবালয়ে তাঁর কক্ষে এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষা ব্যবস্থায় এন সি ই আর টি-এর সিলেবাস রাজ্যে চালু করার ব্যাপারে তিনি বলেন, জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ছাত্রছাত্রীদের টিকে থাকতে থাকতে হলে এন সি ই আর টি-এর সিলেবাস রাজ্যে চালু করা উচিৎ। রাজ্যের ছাত্রছাত্রী সিহ অবিভাবকরাও এন সি ই আর টি-এর সিলেবাস চালু করার জন্য সরকারের নিকট দাবী জানান। এই বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য ১৬ই মে, ২০১৮ বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন্ন উপাচার্য অরুণোদয় সাহাকে চেয়ারম্যান করে একটি স্টেট লেভেল হাই পাওয়ার কমিটি গঠন করা হয়। এই কমিটি এন সি ই আর টি-এর সিলেবাস রাজ্যে চালু করার ব্যাপারে ছাত্রছাত্রী, শিক্ষক সহ অবিভাবকদের থেকে মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করেন। কমিটির চেয়ারম্যান এদিন শিক্ষামন্ত্রীর হাতে সেই রিপোর্ট তুলে দেন। সরকার রিপোর্টটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।রাজ্যে এন সি ই আর টি সিলেবাস চালুর জন্য রিপোর্ট তৈরি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ৷৷ বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মূখ্যমন্ত্রী এবং মন্ত্রীসভা শিক্ষা, স্বাস্থ্য এই বিষয়গুলিকে অগ্রাধিকার দিচ্ছে। গত বুধবার সচিবালয়ে তাঁর কক্ষে এক সাংবাদিক সন্মেলনে এই কথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিক্ষা ব্যবস্থায় এন সি ই আর টি-এর সিলেবাস রাজ্যে চালু করার ব্যাপারে তিনি বলেন, জাতীয় স্তরের প্রতিযোগিতায় রাজ্যের ছাত্রছাত্রীদের টিকে থাকতে থাকতে হলে এন সি ই আর টি-এর সিলেবাস রাজ্যে চালু করা উচিৎ। রাজ্যের ছাত্রছাত্রী সিহ অবিভাবকরাও এন সি ই আর টি-এর সিলেবাস চালু করার জন্য সরকারের নিকট দাবী জানান। এই বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য ১৬ই মে, ২০১৮ বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন্ন উপাচার্য অরুণোদয় সাহাকে চেয়ারম্যান করে একটি স্টেট লেভেল হাই পাওয়ার কমিটি গঠন করা হয়। এই কমিটি এন সি ই আর টি-এর সিলেবাস রাজ্যে চালু করার ব্যাপারে ছাত্রছাত্রী, শিক্ষক সহ অবিভাবকদের থেকে মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরী করেন। কমিটির চেয়ারম্যান এদিন শিক্ষামন্ত্রীর হাতে সেই রিপোর্ট তুলে দেন। সরকার রিপোর্টটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ।