আচমকা রাজধানীর বিভিন্ন স্কুল পরিদর্শনে শিক্ষামন্ত্রী

emghআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই ৷৷ রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হকিকত সরজমিনে খতিয়ে দেখতে ময়দানে নামলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। মঙ্গলবার আকস্মিকভাবে রাজধানী আগরতলার বহু স্কুল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। এদিন প্রথমে তিনি রাজধানীর বনেদী স্কুল শিশু বিহার পরিদর্শনে যান। সেখান থেকে বোজং বালিকা বিদ্যালয় ও বাণী বিদ্যাপীঠ স্কুল পরিদর্শনে যান। এসময় স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক, অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন শিক্ষামন্ত্রী। এমনকি স্কুলের টয়লেট, খাবার জল ও মধ্যাহ্ন ভোজের জায়গা ঘুরে দেখেন, খাবারের মান পরীক্ষা করে দেখেন ও রাঁধুনিদের সঙ্গে কথা বলেন।
ত্ররপর শিক্ষা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের জানান, বিগত সরকার ২৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে তলানিতে নিয়ে গিয়েছে। তিনি বলেন, এই দপ্তরের মন্ত্রী হয়ে আমার লজ্জা হচ্ছে। স্কুলে শিক্ষার কোন পরিবেশ নেই। মিড-ডে-মিলে চলছে ব্যাপক দুর্নীতি। কর্মসংস্কৃতি তলানিতে গিয়ে ঠেকেছে। শিক্ষামন্ত্রী ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে বলেন, আশ্চর্যের বিষয় স্কুলের একাদশ শ্রেণির ভারতের রাষ্ট্রপতির নাম বলতে পারেনি। রাজধানীর স্কুলের যদি এই হাল হলে গ্রামের স্কুল অবস্থা আরও ভয়াবহ হওয়ার কথা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*