খোয়াই বিধানসভা এলাকায় নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত রয়েছে – খোয়াই সি পি আই (এম) নেতৃত্ব

cpmগোপাল সিং, খোয়াই, ০৪ জুলাই ৷৷ বুধবার বিকেলে সি পি আই (এম) খোয়াই মহকুমার ডাকে খোয়াই মহকুমা অফিসে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা ও বিধায়ক নির্মল বিশ্বাস বলেন, নির্বাচনের পর খোয়াই বিধানসভা এলাকায় এখনো নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত রয়েছে। দ্রুত এগুলি বন্ধ করার জন্য খোয়াই জেলা শাসক, খোয়াই পুলিশ সুপার ও খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের দারস্থ হয় খোয়াই সি পি আই (এম) নেতৃত্বরা। এই সাংবাদিক সন্মেলনে সি পি আই (এম) খোয়াই বিভাগীয় কমিটির সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, সি পি এম নেতা আলয় রায়, গৌতম পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*