আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ শুক্রবার মহাকরণে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের (ইসরো) ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অফিসের ডিরেক্টার ডঃ পি ভি ভেস্কিটাকৃষ্ণান-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলটি জানান, ইসরো এবং আই ই এস-এর যৌথ উদ্যোগে আগরতলার এন আই টি’তে একটি টেকনোলজি ইনকুবেশন সেন্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই বিষয়ে এন আই টি’র সঙ্গেও কথা হয়েছে বলে প্রতিনিধি দলটি জানান। প্রতিনিধি দলটি জানান, আগামী ১৮ই সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই টেকনোলজি ইনকুবেশন সেন্টারটি উদ্বোধন করার জন্য ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন–এর সাথে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা এবং এরোস্পেস সেক্টর থেকে ৫০০টি কোম্পানি অংশগ্রহন করবে।মূখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকারে ইসরোর ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অফিসের ডিরেক্টার
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই ৷৷ শুক্রবার মহাকরণে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের (ইসরো) ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম অফিসের ডিরেক্টার ডঃ পি ভি ভেস্কিটাকৃষ্ণান-এর নেতৃত্বে এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকার শেষে প্রতিনিধি দলটি জানান, ইসরো এবং আই ই এস-এর যৌথ উদ্যোগে আগরতলার এন আই টি’তে একটি টেকনোলজি ইনকুবেশন সেন্টার স্থাপন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই বিষয়ে এন আই টি’র সঙ্গেও কথা হয়েছে বলে প্রতিনিধি দলটি জানান। প্রতিনিধি দলটি জানান, আগামী ১৮ই সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই টেকনোলজি ইনকুবেশন সেন্টারটি উদ্বোধন করার জন্য ইসরোর চেয়ারম্যান ডঃ কে শিবন–এর সাথে মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানানো হয়েছে। এই অনুষ্ঠানে প্রতিরক্ষা এবং এরোস্পেস সেক্টর থেকে ৫০০টি কোম্পানি অংশগ্রহন করবে।