ধলাই জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন

court court.jpg1আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ আগষ্ট ৷৷ আমবাসায় জওহর নগরে ধলাই জেলা শাসকের অফিস কমপ্লেক্সে শুক্রবার ধলাই জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন করেন ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি অজয় রাস্তগী ও রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হাই কোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্র, বিচারপতি অরিন্দম লোধ, বিধায়ক পরিমল দেববর্মা, আইন সচিব দাতামোহন জমাতিয়া, রাজ্য পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, ঊনকোটি জেলার জেলা ও দায়রা জজ পি কে দত্ত, ধলাই জেলার জেলা ও দায়রা জজ এস কে মজুমদার, জেলা শাসক বিকাশ সিং, কমলপুর বার এসোসিয়েশনের সভাপতি তমাল বর্মণ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই আইনমন্ত্রী রাজ্যের মূখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা পাঠ করে শোনান।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*