আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও চালু হলো আয়ুষ্মান ভারতের আওতাধীন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। রোববার আগরতলা শিশু উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোজনার উদ্বোধন করা হয়। এদিন ঝাড়খন্ড রাজ্যে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিষ কুমার সাহা, বিধায়ক রাম প্রাসাদ পাল, মুখ্যসচিব রাজীব রঞ্জন প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৭০ শতাংশ মানুষ এই যোজনার সুবিধা পাবে। তিনি বলেন, সুবিধা ভোগী পরিবার চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা সরকারি সহায়তা পাবে।রাজ্যে চালু হলো প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর ৷৷ গোটা দেশের সাথে রাজ্যেও চালু হলো আয়ুষ্মান ভারতের আওতাধীন প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। রোববার আগরতলা শিশু উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোজনার উদ্বোধন করা হয়। এদিন ঝাড়খন্ড রাজ্যে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি, রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ, বিধায়ক আশিষ কুমার সাহা, বিধায়ক রাম প্রাসাদ পাল, মুখ্যসচিব রাজীব রঞ্জন প্রমুখ। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৭০ শতাংশ মানুষ এই যোজনার সুবিধা পাবে। তিনি বলেন, সুবিধা ভোগী পরিবার চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা সরকারি সহায়তা পাবে।