অস্ত্র উদ্ধার কান্ডে ধৃত ৩ অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠাল আদালত

sbবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৪ সেপ্টেম্বর ৷৷ সাব্রুমে অস্ত্র উদ্ধার কান্ডে ধৃত ৩ অভিযুক্তকে ৫ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠাল সাব্রুম মহকুমা বিচারক। রবিবার সাব্রুমের জে এন এস ক্লাবের সামনে জাতীয় সড়কে দাড়িয়ে থাকা মারুতি ভ্যান থেকে অস্ত্র সহ ধৃত দীপঙ্কর সেন (২৮) বাবা নৃপেন্দ্র সেন বাড়ী মধুপুর থানার উত্তর কেনানীয়া, সম্রাট সেন (৩৫) পিতা মৃত নান্টু সেন বাড়ী সেকেরকোট এবং রইঙ্গ মগ(৩৫) বাবা মৃত লাফ্রুচাই মগ বাড়ী সাব্রুম বৈঞ্চবপুর এই তিন অভিযুক্তকে এস আই বিমলেন্দু সাহা সোমবার বিকেলে সাব্রুম মহকুমা আদালতে সোপর্দ করেন। আদালতের বিচারক ধৃতদের আগামী ২৮ই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচদিনের পুলিশ রিমান্ডে পাঠান । সাব্রুম থানায় মামলা নং 96/2018 dt.23/09/2018 under section 120 B & U/S 25(1A) 29 arms Act. 1959 । ধৃত ৩ জন আসামীর পক্ষে আদালতে সাওয়াল করেন এডভোকেট আপন দত্ত | ধৃতদের জিজ্ঞাসাবাদে অনেক গোপন তথ্য বেড়িয়ে আসছে বলে পুলিশ সূত্রে খবর। অস্ত্র কান্ডে আরও একজন পলাতক সে সেকেরকোট এলাকার সমীর দাস (৩৫) বাবা গোপাল দাস বলে জানা গেছে । তাছাড়া বাংলাদেশের মইদুল ইসলাম নামে এক জনের নাম উঠে এসেছে। জানা গেছে, বিহারের ভাগলপুর থেকে অস্ত্রগুলি সস্তা দামে কিনে এনে বাংলাদেশে পাচার হতো। এই কাজে সাব্রুমের বৈঞ্চবপুর এলাকার এক উপজাতি যুবক জড়িত। তদন্তকারী পুলিশ অফিসার ধৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর আবেদন করেছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*