দেবজিত চক্রবর্তী, আগরতলা, ১০ ডিসেম্বর ।। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে চন্দ্র মেমোরিয়াল ফুটবল লিগের গুরুত্বপূর্ণ খেলায় মুখোমুখি হয় নাইন বুলেটস বনাম এগিয়েচল সংঘ। উত্তেজনাপূর্ণ এই খেলেয় জয়ের উপর নির্ভর করছিল খেতাবি দৌরে এগিয়ে থাকার বিষয়। নাইন বুলেটস বনাম এগিয়েচল সংঘের ফুটবল লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছে নাইন বুলেস, ১ – ০ গোলে জয় হাসিল করে নাইন বুলেটস। এই জয়ের ফলে বুলেটস পয়েন্ট তালিকায় অনেকটাই সুবিধাজনক অবস্থানে থেকে খেতাব দখলের সম্ভাবনা জোরদার করেছে।

