আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর ৷৷ মুক্তি যুদ্ধের সময় দেওয়া গণকবর ঘুরে দেখলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার দক্ষিণ রামনগর এলাকার এই স্থানটি পরিদর্শন করেন তারা। পরিদর্শনের সময় স্থানীয় জনগণের মধ্যে যারা মুক্তিযুদ্ধের সময় কবর দেওয়ার কাজে সহায়তা করেছিলেন তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। পরিদর্শনের সময় সহকারী হাইকমিশনার সাখাওয়াত হোসেন জানান, জায়গাটি পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য নোট করে রাখা হয়েছে। প্রতিবেদন আকারে বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে পাঠানো হবে, যাতে ভবিষ্যতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শহীদদের স্মৃতিস্থানের সৌন্দর্যবর্ধন করা হয়। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাইকমিশনার মো. সাখাওয়াত হোসেন, সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।মুক্তি যুদ্ধের সময় দেওয়া গণকবর পরিদর্শনে প্রতিনিধিদল
আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ অক্টোবর ৷৷ মুক্তি যুদ্ধের সময় দেওয়া গণকবর ঘুরে দেখলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রতিনিধিরা। মঙ্গলবার দক্ষিণ রামনগর এলাকার এই স্থানটি পরিদর্শন করেন তারা। পরিদর্শনের সময় স্থানীয় জনগণের মধ্যে যারা মুক্তিযুদ্ধের সময় কবর দেওয়ার কাজে সহায়তা করেছিলেন তাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। পরিদর্শনের সময় সহকারী হাইকমিশনার সাখাওয়াত হোসেন জানান, জায়গাটি পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য নোট করে রাখা হয়েছে। প্রতিবেদন আকারে বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে পাঠানো হবে, যাতে ভবিষ্যতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শহীদদের স্মৃতিস্থানের সৌন্দর্যবর্ধন করা হয়। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাইকমিশনার মো. সাখাওয়াত হোসেন, সহকারী হাই কমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।