ঊনকোটির শিল্পকলা দেখে অভিভূত, দ্বিতীয়বার রাজ্যে আসার ইচ্ছা প্রকাশ করেন থাইল্যান্ডের রাজকুমারী

thai queenআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ প্রথমবারের মতো ত্রিপুরা সফরে এলেন থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনধর্নি। মঙ্গলবার সকালে থাইল্যান্ড থেকে বিশেষ বিমানে আগরতলায় আসেন তিনি। আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিমানবন্দ থেকে হেলিকপ্টারে করে কৈলাসহর সফরে যান তিনি। সেখানে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র এই ঊনকোটি পরিদর্শন করেন রাজকুমারী। কৈলাসহর সার্কিট হাউস থেকে ঊনকোটি পর্যন্ত রাস্তার দু’পাশে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষ বিভিন্ন জনগোষ্ঠীর পোশাকে সুসজ্জিত হয়ে ভারত ও থাইল্যান্ডের জাতীয় পতাকা হাতে নেড়ে রাজকুমারীকে স্বাগত জানায়। ঊনকোটিস্থল পরিদর্শন করে ঊনকোটির অদ্ভুত শিল্পকলা দেখে অভিভূত থাইল্যান্ডের রাজকুমারী। দ্বিতীয়বার ত্রিপুরায় এসে বাকি পর্যটনকেন্দ্রগুলিও ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি বলে জানিয়েছেন। তাঁর সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং থাইল্যান্ডের একটি উচ্চ পর্যায়ের সরকারী প্রতিনিধি দল।
ঊনকোটি পরিদর্শন শেষে থাইল্যান্ডের রাজকুমারী একান্তে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে। মুখ্যমন্ত্রী বাঁশবেতের উপহার তুলে দেন রাজকুমারীর হাতে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*