সহকারী হাইকমিশনার পদে দায়িত্ব নিলেন কিরীটি চাকমা

bdআপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ ডিসেম্বর ৷৷ আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিলেন কিরীটি চাকমা। তিনি দক্ষিণ আমেরিকার ব্রাজিলের ব্রাসিলিয়াতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দায়িত্বভার গ্রহণে করে কাজে যোগ দিয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর হাইকমিশনের প্রথম সচিব মো. জাকির হোসেন ভূঁইয়া, দ্বিতীয় সচিব মো. ইকবাল হোসেনসহ অন্যান্য পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কিরীটি চাকমা।
উল্লেখ্য, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সহকারী হাইকমিশনার মো. সাখাওয়াত হোসেনের পদোন্নতি হওয়ায় তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান কার্যালয়ে যোগ দিয়েছেন। সাখাওয়াত হোসেনের জায়গায় স্থলাভিষিক্ত হলেন কিরীটি চাকমা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*