আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ আগরতলার প্রাচ্য ভারতী স্কুলের অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র বিজেপি ঘেঁষা প্রশ্ন হয়েছে – এরকম অভিযোগ এনে পরীক্ষা চলাকালীন সময়ে উশৃঙ্খলতা দেখালো এন এস ইউ আই ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, প্রাচ্য ভারতী স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আর এস এসের পুরো নাম জানতে চাওয়া হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার আচমকা স্কুলের পরীক্ষা চলাকালীন সময়ে কর্মী সমর্থক নিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে দিতে স্কুলের দিকে এগিয়ে যেতে থাকেন এন এস ইউ আই’র রাজ্য নেতা রাকেশ দাস এবং সম্রাট রায়। পরীক্ষার সময়ে উচ্চস্বরে শ্লোগান ঘিরে মন সংযোগ নষ্ট হয়ে যায় ছাত্রছাত্রীদের। পরীক্ষা চলাকালিন সময়ে এই কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক মহলে।পরীক্ষার সময়ে উশৃঙ্খল কার্যকলাপ এন এস ইউ আই’র
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ ডিসেম্বর ৷৷ আগরতলার প্রাচ্য ভারতী স্কুলের অষ্টম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র বিজেপি ঘেঁষা প্রশ্ন হয়েছে – এরকম অভিযোগ এনে পরীক্ষা চলাকালীন সময়ে উশৃঙ্খলতা দেখালো এন এস ইউ আই ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, প্রাচ্য ভারতী স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আর এস এসের পুরো নাম জানতে চাওয়া হয়েছে। এই অভিযোগে বৃহস্পতিবার আচমকা স্কুলের পরীক্ষা চলাকালীন সময়ে কর্মী সমর্থক নিয়ে উচ্চস্বরে স্লোগান দিতে দিতে স্কুলের দিকে এগিয়ে যেতে থাকেন এন এস ইউ আই’র রাজ্য নেতা রাকেশ দাস এবং সম্রাট রায়। পরীক্ষার সময়ে উচ্চস্বরে শ্লোগান ঘিরে মন সংযোগ নষ্ট হয়ে যায় ছাত্রছাত্রীদের। পরীক্ষা চলাকালিন সময়ে এই কার্যকলাপ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক মহলে।