আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ফের আগরতলার এম বি বি বিমানবন্দর থেকে ১৭০ কেজি গাঁজা সহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার অমিতাভ দত্ত (৩৪) নামে ঐ যুবককে আটক করে পুলিশ। জানা যায়, একটি বেসরকারি ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে আগরতলা থেকে কলকাতাতে কিছু পণ্য সামগ্রী পাঠানো জন্য এয়ার ইন্ডিয়ার কার্গো বিভাগে আসে। কার্গো বিভাগের কর্মী সঞ্জিৎ দেববর্মা পণ্যগুলোর এক্সরে করার সময় দেখতে পান প্যাকেটগুলোতে গাঁজা রয়েছে। খবর পেয়ে পার্সেল করতে আসা অমিতাভ দত্ত সহ ১৭০ কেজি গাঁজা আটক করে পুলিশ। পরে আটক করা যুবক থেকে জানা যায় এই প্যাকেটগুলো বাপ্পী চৌধুরী নামে এক ব্যক্তির।বিমানবন্দর থেকে ১৭০ কেজি গাঁজা সহ আটক এক ব্যাক্তি
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ফের আগরতলার এম বি বি বিমানবন্দর থেকে ১৭০ কেজি গাঁজা সহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার অমিতাভ দত্ত (৩৪) নামে ঐ যুবককে আটক করে পুলিশ। জানা যায়, একটি বেসরকারি ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে আগরতলা থেকে কলকাতাতে কিছু পণ্য সামগ্রী পাঠানো জন্য এয়ার ইন্ডিয়ার কার্গো বিভাগে আসে। কার্গো বিভাগের কর্মী সঞ্জিৎ দেববর্মা পণ্যগুলোর এক্সরে করার সময় দেখতে পান প্যাকেটগুলোতে গাঁজা রয়েছে। খবর পেয়ে পার্সেল করতে আসা অমিতাভ দত্ত সহ ১৭০ কেজি গাঁজা আটক করে পুলিশ। পরে আটক করা যুবক থেকে জানা যায় এই প্যাকেটগুলো বাপ্পী চৌধুরী নামে এক ব্যক্তির।