শান্তিরবাজার পৌর পরিষদ বিজেপি’র দখলে

santiবিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ ডিসেম্বর ৷৷ শান্তির বাজার পৌর পরিষদ উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি মনোনিত প্রার্থীরা। শুক্রবার সকাল থেকেই শুরু হয় শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ভোট গণনার কাজ। শান্তির বাজার পৌর পরিষদ উপনির্বাচনে মোট ১৩টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে ভোট হয়। এই ৫টি ওয়ার্ডে বিজেপি মনোনিত প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হন। শুক্রবার ভোটের ফলাফলে ৫নং ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৪৫৬টি, সি পি আই (এম) ভোট পেয়েছে ৬১টি, নোটা ভোট পেয়েছে ১৬টি ও রিজেক্টেড ভোট পরেছে ১৬টি। ৯নং ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৬১৯ টি, সি পি আই (এম) ভোট পেয়েছে ১১১টি, নোটা ভোট পেয়েছে ১৩টি এবং রিজেক্টেড ভোট ১১টি। ১০নং ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৫৪৪টি, সি পি আই (এম) পেয়েছে ৬৭টি নোটাতে ভোট পরেছে ৪টি ও রিজেক্টেড ৮টি। ৩নং ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৪৭০টি, সি পি আই (এম) পেয়েছে ৬০টি, নোটাতে ভোট পরেছে ১০টি ও রিজেক্টেড ভোট পরেছে ৯টি। ৬নং ওয়ার্ডে বিজেপি ভোট পেয়েছে ৩৮০টি, সি পি আই (এম) পেয়েছে ৪৪ টি নোটাতে ভোট পরেছে ৩টি ও রিজেক্টেড ভোট পরেছে ৪টি।
ভোটের ফল প্রকাশের পর শান্তির বাজার বিজেপি কর্মীদের মনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ভোটের ফলাফল বের হবার পর রিটানিং অফিসার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে সকলকে সুষ্ঠভাবে ভোটকার্য সম্পর্ন করার জন্য ধন্যবাদ জানান। অপরদিকে ফলাফলের ঘোষনার পর বিজেপি সর্মথীত কর্মীরা আনন্দে মাতোয়ারা হয়ে বাজারে এক মিছিল সংগঠিত করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*