আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি ৷৷ গত ৮ জানুয়ারি নেসুর ডাকা বনধ চলাকালীন জিরানীয়া মাধববাড়ী এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দল নেতা মানিক সরকার। সোমবার দুপুরে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে, প্রাক্তন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, এ ডি সি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ সি পি আই (এম) দলের অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি দলটি কথা বলেন, ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষের সঙ্গে।মাধববাড়ী এলাকা পরিদর্শন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জানুয়ারি ৷৷ গত ৮ জানুয়ারি নেসুর ডাকা বনধ চলাকালীন জিরানীয়া মাধববাড়ী এলাকায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বিরোধী দল নেতা মানিক সরকার। সোমবার দুপুরে প্রাক্তন পরিবহণ মন্ত্রী মানিক দে, প্রাক্তন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, প্রাক্তন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, এ ডি সি’র মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা সহ সি পি আই (এম) দলের অন্যান্য নেতৃত্বদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রতিনিধি দলটি কথা বলেন, ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত মানুষের সঙ্গে।