উইং কমান্ডার আভিনন্দনকে শুক্রবার মুক্ত করছে পাকিস্থান, জানালেন ইমরান খান

imranআন্তর্জাতিক ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী ৷৷ ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানকে শুক্রবার মুক্ত করছে পাকিস্থান। বৃহস্পতিবার পাকিস্তানী সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘোষণা দেন। তিনি বলেন, বিতর্কিত কাশ্মীর প্রশ্নে উত্তেজনার পটভূমিতে দু’পক্ষের মধ্যে শান্তির আকাঙ্ক্ষায় পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে শুক্রবার ছেড়ে দেয়া হবে।
উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানকে মুক্তি দেওয়ার যে ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তারা জানিয়েছে, বাহিনী এখন অপেক্ষা করছে উইং কমান্ডারের ফিরে আসার।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবারই পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে গ্রেপ্তার হওয়া পাইলটকে ফেরত দেয়ার অনুরোধ জানায়। তার মুক্তি দাবি করে ভারতের সামাজিক মাধ্যমে বহু মানুষ টুইট করেছেন। অভিনন্দন-এর সঙ্গে যাতে জেনেভা চুক্তি মেনেই আচরণ হয় তার জন্য আওয়াজ উঠেছে। অভিনন্দনকে অবিলম্বে যাতে ভারতের হাতে তুলে দেওয়া হয় তার জন্য পাকিস্তানের উপরে চাপ বাড়িয়েছে বিদেশ মন্ত্রক।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*