আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ নিজের এসকর্ট ছেড়ে দিতে চাইছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ একটি চিঠিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে লিখেছেন, যেখানে রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তা নেই সেখানে তার নিজের এসকর্ট নিয়ে ঘুড়ে বেড়ানো ভালো দেখায় না। তাই স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ তাঁর নিজের এসকর্ট ব্যবস্থা ছেড়ে দিতে চেয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, রাজ্যের চিকিৎসকদের কোন নিরাপত্তা নেই। হাসপাতালের মধ্যে এসে চিকিৎসকদের পেটানো হচ্ছে। অথচ হামলাকারীরা মুক্ত হয়ে ঘোরাঘুরি করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বলেন, অপরাধীরা এত কিছুর পরও জামিন পেয়ে যায়। এইসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে নিজের এসকর্ট ছাড়ে দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী
আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল ৷৷ নিজের এসকর্ট ছেড়ে দিতে চাইছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ একটি চিঠিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে লিখেছেন, যেখানে রাজ্যের চিকিৎসকদের নিরাপত্তা নেই সেখানে তার নিজের এসকর্ট নিয়ে ঘুড়ে বেড়ানো ভালো দেখায় না। তাই স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ তাঁর নিজের এসকর্ট ব্যবস্থা ছেড়ে দিতে চেয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, রাজ্যের চিকিৎসকদের কোন নিরাপত্তা নেই। হাসপাতালের মধ্যে এসে চিকিৎসকদের পেটানো হচ্ছে। অথচ হামলাকারীরা মুক্ত হয়ে ঘোরাঘুরি করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি বলেন, অপরাধীরা এত কিছুর পরও জামিন পেয়ে যায়। এইসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী।