আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই ।। বিজেপি ৯-বনমালিপুর মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত হয় বৃক্ষ রোপণ কর্মসূচী। রবিবার সকালে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিচ ছিলেন মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। পাশাপাশি মণ্ডল নেতৃত্বরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জায়া বলেন, একটি বৃক্ষ রোপণের মাধ্যেমে একটি শিশুর জীবনের দায়িত্ব বারে। সেই বৃক্ষকে রক্ষনা বেক্ষন করে তুলবে এই শিশুরাই। একই সঙ্গে রাজ্যকে কিভাবে সুন্দর রাখতে হবে তার একটা অভ্যাস গড়ে উঠবে।
এদিনের অনুষ্টানে উপস্থিত অতিথিরা সকলেই বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করেন।
