আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৬ মার্চ || রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণার পর এবার রাজধানীতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। সোমবার রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এই ধারা অব্যাহত থাকবে আগামী ১৫ই এপ্রিল, ২০২০ পর্যন্ত।
