আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ || আগামী ৩১শে মার্চ শেষ হয়ে যাচ্ছে এডহক ভিত্তিতে ১০,৩২৩ শিক্ষকদের চাকুরি। গত ১৪ই মার্চ থেকে আন্দোলনে বসে ১০,৩২৩ এডহক শিক্ষকরা। রাজ্য প্রশাসনের তরফে এদিন করোনা ভাইরাস প্রতিরোধে ১৪৪ ধারা জারি করার পরেও চলে তাদের ধর্ণা ও আন্দোলন। মঙ্গলবার সকালে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে আন্দোলনরত ১০,৩২৩ শিক্ষকদের গ্রেফতার করল পুলিশ। চাকুরি নিশ্চয়তার দাবিতে ১০,৩২৩ এডহক পে শিক্ষকদের আগরতলা ওরিয়েন্ট চৌমুহনীতে গণঅবস্থান চলছিল। এদিন সকালে ওরিয়েন্ট চৌমুহনী থেকে গ্রেফতার করা হয় শিক্ষকদের।
এইমাত্র পাওয়া খবরে জানা যায়, তাদের দাবিতে পশ্চিম আগরতলা থানা ঘেরাও করল ১০,৩২৩ এডহক শিক্ষকরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
