আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ ৷। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর গোটা বিশ্ব। চারিদিকে জারি করা হচ্ছে লকডাউন। মঙ্গলবার মধ্যরাত (রাত ১২টা) থেকে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত ২১ দিনের জন্য গোটা দেশেই লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দদ্র মোদী। ত্রিপুরা রাজ্যেও লক ডাউনের পাশাপাশি লাগু করা আছে ১৪৪ ধারা এবং জারি করা হয়েছে কার্ফু। কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারের তরফে বার বার নিজ নিজ বাড়িতে থাকার অনুরোধ করা হলেও একটা শ্রেণীর জনগণ এখনও সচেতন হচ্ছেনা। তার লক ডাউনকে সম্পূর্ণ হাল্কা ভাবে নিচ্ছে। যে কোনো অজুহাত দেখিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছে। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন। বুধবার রাজধানী আগরতলার বুকে ১৪৪ ধারা ভঙ্গকারীদের বিরুদ্ধে তীব্র অভিযানে নামে বিশাল আরক্ষা বাহিনী। আইন না মেনে রাস্তায় চলাচলকারি জনগণ ও যানবাহনের উপর লাঠি চার্জ করে পুলিশ।