রাজ্যের দ্বিতীয় টেস্টটিউব বেবির জন্ম হল দেবলোক হাসপাতালে

testtubeআপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷। রাজ্যের দ্বিতীয় টেস্টটিউব বেবির জন্ম হল রাজধানীর দেবলোক হাসপাতালে। টেস্ট টিউব প্রকৌশলে ফের সফলতার সঙ্গে যমজ কন্যা সন্তানের জন্ম হল রাজধানীর দেবলোক হাসপাতালে। রাজ্যের একমাত্র টেস্ট টিউব বেবির জন্ম এই হাসপাতালেই হয়ে থাকে। হাসপাতাল কর্তৃপক্ষ আশা ব্যক্ত করেছেন এই ধরনের সফলতা আগামী দিনেও বজায় থাকবে যাতে করে উপকৃত হবে হাজারো মায়েরা যারা প্রাকৃতিক ভাবে মাতৃত্বের অনুভূতি থেকে বঞ্চিত রয়েছেন। উল্লেখ্য, রাজ্যের প্রথম টেস্টটিউব বেবির জন্মও রাজধানীর দেবলোক হাসপাতালে হয়েছিল।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*