আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর আক্রান্ত মহিলার গ্রামের ৩৯ জনকে এবং ৭ বছরের শিশু সহ পরিবারের ৪ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। সেই সাথে রাণীর বাজার বৃদ্ধিনগরস্থিত আক্রান্ত মহিলার মেয়ের বাড়ির ১৩ জনকে স্বাস্থ্য দপ্তর থেকে মঙ্গলবার রাজধানীর ভগৎসিং যুব আবাসে কোয়ারেনটাইনে আনা হয়। জানা যায়, আসাম থেকে ফিরে আক্রান্ত মহিলা মেয়ের বাড়িতে গিয়েছিলেন। জানা যায়, রাজ্য সরকার মহিলার ট্রেভেল হিস্ট্রি জানার চাষ্টা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মঙ্গলবার মহাকরণে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সন্মেলনে জানান, বর্তমানে মহিলার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি জানান, মহিলার সংস্পর্শে আসা চিকিৎসক সহ ৭ জন স্বাস্থ্য কর্মীদের রাজধানীর গীতাঞ্জলী অতিথি জালায় কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাছাড়া হাসপাতালের ১৮ জন কর্মী ও প্যারামেডিক্যাল কর্মীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তিনি জানান, মহিলার সংস্পর্শে আসা হাই রিস্কে থাকা ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।রাজ্যের করোনা আক্রান্ত মহিলার অবস্থা স্থিতিশীল, হাই রিস্কে থাকা ১৭ জনের নমুনা পরীক্ষা
আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর আক্রান্ত মহিলার গ্রামের ৩৯ জনকে এবং ৭ বছরের শিশু সহ পরিবারের ৪ জনকে কোয়ারেনটাইনে নেয়া হয়েছে। সেই সাথে রাণীর বাজার বৃদ্ধিনগরস্থিত আক্রান্ত মহিলার মেয়ের বাড়ির ১৩ জনকে স্বাস্থ্য দপ্তর থেকে মঙ্গলবার রাজধানীর ভগৎসিং যুব আবাসে কোয়ারেনটাইনে আনা হয়। জানা যায়, আসাম থেকে ফিরে আক্রান্ত মহিলা মেয়ের বাড়িতে গিয়েছিলেন। জানা যায়, রাজ্য সরকার মহিলার ট্রেভেল হিস্ট্রি জানার চাষ্টা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। মঙ্গলবার মহাকরণে রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সন্মেলনে জানান, বর্তমানে মহিলার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি জানান, মহিলার সংস্পর্শে আসা চিকিৎসক সহ ৭ জন স্বাস্থ্য কর্মীদের রাজধানীর গীতাঞ্জলী অতিথি জালায় কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তাছাড়া হাসপাতালের ১৮ জন কর্মী ও প্যারামেডিক্যাল কর্মীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তিনি জানান, মহিলার সংস্পর্শে আসা হাই রিস্কে থাকা ১৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।