আক্রান্ত মহিলার বাড়ির ১ কিমি পর্যন্ত কোর এরিয়া ঘোষণা করে সিল করলো প্রশাসন

2আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ এপ্রিল ৷। রাজ্যে প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পরই প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের আক্রান্ত মহিলার বাড়ি থেকে চারিদিকে ১ কিলোমিটার পর্যন্ত কোর এরিয়া হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জানা যায়, পশ্চিম দিকে উদয়পুর ডন বস্কো স্কুল, দক্ষিণ দিকে হাউসিং বোর্ড চৌমুনী, পূর্ব দিকে উদয়পুর বালিকা বিদ্যালয় এবং উত্তর দিকে গোকুলপুর মসজিদ পর্যন্ত গোটা এরিয়াকে সিল করা হয়েছে। সেই অনুযায়ী ওই এরিয়ার কোন মানুষ বাড়ি থেকে বের হতে পারবেন না। এলাকার সমস্ত দোকানপাট বন্ধ থাকবে। তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস রাজ্য সরকার পৌঁছাবে বলে জানা গেছে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*