বিপন্ন পরিবারের সাহায্যে ইউনিটি পপুলার ক্লাব

IMG-20200426-WA0060আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল ৷। লকডাউনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন অর্থনৈতিক পরিস্থিতি, তেমনি বহু পরিবার দিন কাটাচ্ছে অনাহারে। মহামারীর এই পরিস্থিতিতে বিপন্নদের সাহায্যে এগিয়ে এলো ইউনিটি পপুলার ক্লাব। রাজধানী আগরতলার পূর্ব চাঁনমারীস্থিত ইউনিটি পপুলার ক্লাবের উদ্যোগে রবিবার বিপন্ন কিছু পরিবারকে প্রয়োজনিয় খাদ্য সামগ্রী ও সাবান দিয়ে সাহায্য করেন। এই কর্মসূচীতে ক্লাবের সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব মেনেই এই কর্মসূচী পালন করা হয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*