এডিসি ইস্যুতে জাতীয় সড়ক অবরোধ করলো টি পি এফ সমর্থকরা

vlcsnap-error089বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৫ জুন ৷। আগরতলা-সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে টি পি এফ সমর্থীত কর্মীরা। সোমবার সকেল শান্তিরবাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় থেকে এক র্যালির মধ্য দিয়ে মনপাথর বাজর সংলগ্ন এলাকায় এই সড়ক অবরোধ করে টি পি এফ সমর্থকরা। এডিসি’র ক্ষমতা জি কে রাও এর হাত থেকে স্থানান্তিরত করে মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্যের হাতে দেওয়ার দাবীতে এই কর্মসূচী পালন করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী, ডি সি এম সুমন রক্ষিত সহ বিশাল পুলিশ বাহিনী। টি পি এফ কর্মীদের দ্বারা পথ অবরোধের কিছু সময়ের মধ্যে ওসি সুব্রত চক্রবর্তীর হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়। ওসি সুব্রত চক্রবর্তী জানান, টি পি এফ কর্মীদের এই আন্দোলন সম্পূর্ন অবৈধ। তাই আইনভঙ্গ করার জন্য ডি সি এম’র আদেশ অনুষারে তাদের গ্রেপ্তার করা হয়। সকলকে গ্রেপ্তার করে মনপাথর বাজারে সব্জী সেড ঘরে রাখা হয়। তিনি জানান পরবর্তী সময় ডি সি এম’র আদেশ পেলে সকলকে মুক্ত করে দেওয়া হবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*