গাঁজাবিরোধী অভিযানে নেমে আক্রান্ত পুলিশ, শূন্যে ৩৫ রাউন্ড গুলি

11আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন ৷। গাঁজাবিরোধী অভিযানে নেমে ফের আক্রমণের মুখে পুলিশ প্রশাসন। ঘটনা মেলাঘর থানাধীন পদ্মলোচন পাড়ায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টা নাগাদ পদ্মলোচন পাড়ায় একটি পিকআপ ভ্যানে গাঁজা লোডিং এর সময় পুলিশি অভিযানে গাঁজা সহ গাড়িটি আটক করে পুলিশ। সে সময় গাড়ী ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পুলিশ গাঁজা বোঝাই গাড়ীটি নিয়ে আসার সময় আচমকা ৪০-৫০ জন লোক এসে পুলিশের উপর দা, লাঠিসোটা সহ ইট পাটকেল নিয়ে আক্রমণ করে। ভাঙ্গচুর হয় পুলিশের দুটি গাড়ি। আহত হন চালক। খবর পেয়ে টি এস আর সহ অতিরিক্ত বাহিনী ছুটে যায় ঘটনাস্থলে। আক্রমনকারীদের হাত থেকে বাঁচতে শূন্যে ৩৫ রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। যদিও এই অভিযানে পুলিশ ২৪০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এই বিষয়ে একটি মামলা হাতে নিয়েছে পুলিশ।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*