আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ মে || শনিবার রাতে রামনগর ফাঁড়ির পুলিশ এবং পশ্চিম থানার পুলিশের যৌথ অভিযানে ভিটারবন এলাকা থেকে দুই চোরকে আটক করা হয়েছে। ধৃতদের নাম জাকির হোসেন ও সাগর দাস বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৯ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইন উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। রবিবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। পুলিশ ঘটনার সঙ্গে আরও কারও জড়িত থাকার সম্ভাবনা খতিয়ে দেখছে।
